লোকসমাচার,নীলফামারী প্রতিনিধি:নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দোস্ত এইড সৈয়দপুর ব্রাঞ্চ অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকলিমা। অনুষ্ঠানে দোস্ত এইডের সৈয়দপুর ব্রাঞ্চ ইনচার্জ আব্দুল জব্বার সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম জাকির হোসেন। এসময় দোস্ত এইডের ভলেন্টিয়ার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলায় মোট ৫০টি টিউবওয়েল স্থাপন করা হবে। প্রতিটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি সুদৃশ্য ও টেকসই প্লাটফর্ম নির্মাণ করে দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলো নিরাপদ খাবার পানির সুবিধা পাবে এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
























