ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা আত্মসাতের অভিযোগে ৭ ডিবি সদস্য সাময়িক বরখাস্ত

  • আপডেট সময়: ১১:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৫৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নকল টাকা উদ্ধারের আড়ালে বিপুল পরিমাণ আসল টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমপি সদরদপ্তর থেকে এই শাস্তিমূলক আদেশ জারি করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপি (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০০৬-এর ৯(১) উপবিধি অনুযায়ী প্রশাসনিক কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া সদস্যরা হলেন– ডিবি তেজগাঁও বিভাগের এসআই (নিরস্ত্র) মিশন বিশ্বাস, এসআই (নিরস্ত্র) এ এস এম সাইদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) সুম্ময় শর্মা, এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মো. পারভেজ এবং কনস্টেবল মো. সালমান রহমান।

আদেশে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন সংশ্লিষ্ট সদস্যরা বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাদের রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত হয়ে নিয়মিত রোলকল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পিআইএমএস-এ তাদের তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বলা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

টাকা আত্মসাতের অভিযোগে ৭ ডিবি সদস্য সাময়িক বরখাস্ত

আপডেট সময়: ১১:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬