ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব, স্বাস্থ্য, ক্রীড়া ও কর্মসংস্থান: নীলফামারী–২ আসনে মিনহাজের স্বচ্ছতার নির্বাচনী ইশতেহার

  • আপডেট সময়: ০৯:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নীলফামারী প্রতিনিধি:নীলফামারী–২ আসনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক রাজনীতির অঙ্গীকার তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) মিহাজুল ইসলাম মিনহাজ।

ইশতেহার ঘোষণাকালে মিনহাজ বলেন, তিনি ক্ষমতার রাজনীতিতে নয়, জনগণের সেবায় বিশ্বাসী। রাজনীতি হবে নীতির, লেনদেনের নয়, গোপনতার নয়, স্বচ্ছতার। সরকারি অর্থ জনগণের সম্পদ এই নীতিকে সামনে রেখে নীলফামারী–২ আসনে আর কোনো গোপন ব্যয় থাকবে না। কোন খাতে কত টাকা বরাদ্দ এসেছে এবং কীভাবে তা ব্যয় হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশ করা হবে।

যুবসমাজকে সুস্থ ও গঠনমূলক পথে রাখার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মিনি স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের ঘোষণা দেন তিনি। স্থানীয় শিক্ষক, ক্রীড়া সংগঠক ও তরুণদের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হবে, যাতে খেলাধুলার মাধ্যমে তরুণরা মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারে। নীলফামারী–২ আসনের গরিব, অসহায়, বৃদ্ধ ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং নিয়মিত মেডিকেল ক্যাম্প চালু করা হবে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। বন্ধ শিল্প পুনরুজ্জীবনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তুলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হবে।

মিনহাজ বলেন, স্বচ্ছতা আমার অঙ্গীকার, জবাবদিহিতা আমার নীতি আর জনগণই আমার শক্তি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

যুব, স্বাস্থ্য, ক্রীড়া ও কর্মসংস্থান: নীলফামারী–২ আসনে মিনহাজের স্বচ্ছতার নির্বাচনী ইশতেহার

আপডেট সময়: ০৯:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬