লোকসমাচার নীলফামারী প্রতিনিধি:মহান স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে স্বাধীনতার অম্লান স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জেলা যুব শক্তি এনসিপি, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়।
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, মহান বিজয়ের চেতনা ধারণ করে দেশ ও জনগণের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।






















