ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে

  • আপডেট সময়: ০৭:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭ জন দেখেছে

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে

Spread the love

লোকসমাচার ডেস্ক:অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনের সন্ধান মিলেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেয়া এক পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়েছে, ‘কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।’

এদিকে জুলাই যোদ্ধা মামুনকে উদ্ধারের বিষয়ে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেয়া আরেকটি পোস্টে জানানো হয়েছে, ‘জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে। একটি সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেয়া হচ্ছে। সে এখনও ট্রমায় আছে। প্রধান লক্ষ্য তাকে আগে সুস্থ অবস্থায় নিয়ে আসা। তাকে উদ্ধার করে নিয়ে এসেছে ডিসি উত্তরা এবং তার টিম।’

জুলাই যোদ্ধা মামুনের পরিবারের অভিযোগ, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ‎রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে

আপডেট সময়: ০৭:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫