ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলামোটরে আ. লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৬

  • আপডেট সময়: ১১:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর বাংলামোটরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একটি মোটরবাইকসহ ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। পরে এ মিছিল থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেল ৩টার দিকে মিছিল করে। সেখান থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের রমনা থানায় নেওয়া হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

বাংলামোটরে আ. লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৬

আপডেট সময়: ১১:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫