ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগনের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার: তারেক রহমান

  • আপডেট সময়: ১১:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগনের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। গুলশান-২-এর হোটেল লেকশোর-এ জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তারেক রহমান। পুরান ঢাকার মিডফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই প্রশ্ন তোলেন।

ভার্চুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল।

যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তারেক রহমান।

তিনি বলেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায় যেই করুক তাকে প্রশ্রয় দেবেন না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?

‘গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেফতার করেনি? আমরা কি তাহলে ধরে নেবে যে, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে?’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

জনগনের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার: তারেক রহমান

আপডেট সময়: ১১:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫