ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত জুলাই ঘোষণাপত্র ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির

  • আপডেট সময়: ১০:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্রুত জুলাই ঘোষণাপত্র জারি ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র যেন নির্ধারিত সময়ের মধ্যেই জারি করা হয় সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যেই সকল জুলাই শহীদ ও আহতদের সহায়তার নিশ্চয়তাও চাওয়া হয়েছে তার কাছে। এ ব্যাপারে আমাদের আশ্বস্তও করেছেন তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা সকল নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে আইনগতভাবে অবৈধ ঘোষণা করতে হবে। এছাড়া, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানানো হয়েছে।

এ সময় নাহিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

দ্রুত জুলাই ঘোষণাপত্র ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির

আপডেট সময়: ১০:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫