লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ১৪ দলীয় জোটের অন্যান্য শরিক দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে।
রোববার (১৮ মে) লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী হিসেবে পরিচয় দেওয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এই নোটিশ পাঠান।
বিচার চলাকালে আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাহিদবিচার চলাকালে আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাহিদ
১৪ দলীয় জোটের শরিক দলগুলো হলো- জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র।
নোটিশে বলা হয়, ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ ৩৬ দিনের আন্দোলনে গত ৫ আগস্ট পালিয়ে যায় এবং বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। আওয়ামী ফ্যাসিস্টের এই শাসনের সহযোগী ছিল ১৪ দল। যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে এই দলগুলোর কেন নয়? তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।
























