ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে মমতাজ, বিক্ষুব্ধ জনতার ‘ফাইট্টা যায়’ স্লোগান

  • আপডেট সময়: ০৭:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এসময় বিক্ষুব্ধ কিছু বিক্ষুব্ধ জনতা ও একদল আইনজীবী ‘ফাইট্টা যায়’ স্লোগান দিয়ে মমতাজের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের বাধা দেন।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তোলা হয়।
পরে মমতাজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটে মমতাজকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়ে। তার আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন তিনি।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

আদালতে মমতাজ, বিক্ষুব্ধ জনতার ‘ফাইট্টা যায়’ স্লোগান

আপডেট সময়: ০৭:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫