ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা: নাহিদ

  • আপডেট সময়: ০৯:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জুলাই অভ্যুত্থানের নয় মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে আমাদের রাজপথে নামতে হয়েছে- এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল বিগত ফ্যাসিবাদী আমলের বিচার নিশ্চিত করা এবং দেশের সংস্কার করা।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ও বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

নাহিদ বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতা যখন তাদের অধিকারের জন্য রাজপথে নেমে এসেছিল, এ দেশের পুলিশ, সেনাবাহিনী, বিজিবিকে দিয়ে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিগত নয় মাসেও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়া হয়নি।

বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না উল্লেখ করে তিনি আরও বলেন, ভুলে গেলে চলবে না, জুলাই অভ্যুত্থানের ফলেই আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা শহীদদের আত্মত্যাগের ফলেই এ স্বপ্ন দেখছে। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্য জুলাই সনদ কার্যকর করতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ এ ২৪ প্রথমবার রাজপথে নেমে আসেনি, জীবন দেয়নি। এর আগে বহুবার এ দেশের মানুষ রাজপথে নেমে এসেছে জীবন দিয়েছে। ১৯৭১ সালের পরে ১৯৭২ সালে আমার সোনার বাংলার স্বপ্ন মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। দেশটাকে ভারতীয় শাসকগোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষার অধিকার বঞ্চিত করা হয়েছিল। সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। গণতন্ত্র নামে বাকশাল কায়েম করা হয়েছিল। কিন্তু ৩০ বছর পরে আবারও সেই স্বৈরতন্ত্র ফিরে এসেছিল। আমরা সবাই জানি বিগত ১৫ বছর আওয়ামী লীগ কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে।

তিনি বলেন, আমরা দেখছি যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তারা জামিন পেয়ে যাচ্ছে। মামলা-বাণিজ্য করা হচ্ছে। তৃণমূলের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে।

নাদহদ বলেন, কিছু সাংবাদিক প্রশ্ন করছে, শেখ হাসিনা গণহত্যাকারী কি না! সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর।

সমাবেশে আরও বক্তব্য দেন সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

আ. লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা: নাহিদ

আপডেট সময়: ০৯:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫