ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না: তারেক রহমান

  • আপডেট সময়: ১০:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না এবং জুলুম করে প্রতিশোধও নিতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৩ এপ্রিল) রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির উদ্দেশ্য দেশ ও দেশের মানুষ। দলের ৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে সব প্রতিপক্ষকে মোকাবিলা করা যাবে।

তিনি বলেন, বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না। জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না।

তিনি আরও বলেন, দেশ গঠনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই এখন বিএনপির প্রধান কাজ। দেশের মানুষের জন্য কিছু করতে হলে তা বিএনপি করতে পারবে, দলের ওপর সাধারণ মানুষের যে আস্থা তা ধরে রাখতে হবে।

তারেক রহমান বলেন, অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। নেতাকর্মীদের সম্মিলিতভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এ সময় দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মী আহ্বান জানান তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না: তারেক রহমান

আপডেট সময়: ১০:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫