ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এ টি এম আজহারের মুক্তি দাবি জানিয়ে যা বললেন শিবির সভাপতি

  • আপডেট সময়: ০৭:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই দাবি জানান।

জাহিদুল ইসলাম লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের প্রিয় রাহাবার এ টি এম আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

তিনি আরও লিখেছেন, এই মাজলুম ব্যক্তিত্বের ওপর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা ৩৬ জুলাই পরবর্তী সময়ে কোনোভাবেই চলতে পারে না। হাইকোর্ট দেখানোর রাজনীতি কি শুধু এমন মাজলুমদের জন্যই চলে?

শিবির সভাপতি লিখেছেন, আমরা ধৈর্য ধারণ করব এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না।

সবশেষে তিনি লিখেছেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। মাইন্ড ইট ২।

প্রসঙ্গত, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি আজ পিছিয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মে। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

এ টি এম আজহারের মুক্তি দাবি জানিয়ে যা বললেন শিবির সভাপতি

আপডেট সময়: ০৭:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫