ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে হিজবুত তাহরীর তিন সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময়: ০৫:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ১২৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ(৪০) ও মাহমুদুল হাসান (২১)।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৭ মার্চ) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্যরা ৭ মার্চ বাইতুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালনসংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে।

ডিসি তালেবুর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছে জব্দ করা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

রাজধানীতে হিজবুত তাহরীর তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময়: ০৫:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫