ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরের পাক-ভারত সীমান্তে ফের উত্তেজনা

  • আপডেট সময়: ০২:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • ১৮৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ভারত এবং পকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হাতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ জুলাই) দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে এই গোলাবর্ষণের ঘটনা ঘটে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল দিবেন্দর আনন্দ ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কর্ণেল দিবেন্দর আনন্দ আইএএনএসকে বলেছেন, শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে প্রদেশটির শীতকালীন রাজধানী জম্মুতে এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে লাইন অব কন্ট্রোলে থাকা ভারতীয় সেনাদের ওপর মর্টার শেল নিক্ষেপ করে।

তিনি বলেন, ‘ভারতীয় সেনারা পাকিস্তানের সেই অতর্কিত আক্রমণের পর পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে যথাযথভাবে প্রতিশোধ গ্রহণ করছে।’ ওই এলাকার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সেখানে অনেক্ষণ ধরে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ চলে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

কাশ্মীরের পাক-ভারত সীমান্তে ফের উত্তেজনা

আপডেট সময়: ০২:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯