ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন : সারজিস

  • আপডেট সময়: ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার গভীর রাতে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ ক ম মোজ্জামেলের ধীরাশ্রমের পৈত্রিক বাড়ির আশপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন : সারজিস

আপডেট সময়: ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫