ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ আটক: তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময়: ১১:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকনের বিরুদ্ধে ওঠা অনৈতিক কাজের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াসমিন।

এদিকে অধ্যক্ষ ও নারী প্রভাষকের অপসারণ চেয়ে সোমবার সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।

সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন অভিযোগ করে বলেন, ‘চক্রান্ত করে আমার বিরুদ্ধে এসব করা হয়েছে। ওই অফিসের ভেতরে আমি সে সময় টয়লেট থেকে বের হচ্ছিলাম। এমন সময় ঢিল মেরে গোপনে আমার ছবি তুলে অপপ্রচার চালানো হয়। বিএনপি-জামায়াত কর্মীরা এটি করেছে। আমি এর বিরুদ্ধে আইনানুগিক ব্যবস্থা গ্রহণ করবো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘শিক্ষক ও ছাত্রদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছি। আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে কমিটিকে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, রোববার বিকেলে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভ পরিষদ কার্যালয়ে অনৈতিক কাজের সময় অধ্যক্ষ সাখাওয়াত হোসেনকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ আটক: তদন্ত কমিটি গঠন

আপডেট সময়: ১১:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯