ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘চাঁদের পিঠে আছড়ে পড়েছে বিক্রম’

  • আপডেট সময়: ০৩:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: শুক্রবার মাঝ রাতে ভারতের চান্দ্র অভিযান ভণ্ডুল হয়ে গিয়েছিল। কিন্তু হঠাত রোববার (০৮ সেপ্টেম্বর) সেই ভণ্ডুল হওয়া স্বপ্ন আবারও জাগাতে চাইছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরো প্রধান কে শিবন বলেন, “হ্যাঁ, চাঁদের পিঠে ল্যান্ডারকে আমরা চিহ্নিত করতে পেরেছি। ওটা নিশ্চিত ভাবেই আছড়ে পড়েছে (It must have been a hard-landing)” – সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন শিবন। তথ্য সূত্র-আনন্দবাজার।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) মধ্যরাতে নিখোঁজ হওয়ার দু’দিনের মাথায় বিক্রমের খোঁজ মিলেছে। তার খোঁজ মেলার পর, স্বাভাবিক ভাবেই মুন ল্যান্ডার কী পরিস্থিতিতে রয়েছে সেই প্রশ্নই এখন বড় হয়েছে উঠেছে।

সে প্রসঙ্গে শিবনের জবাব, “বিক্রম কী অবস্থায় তা আমরা এখনও জানি না। তার সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ স্থাপনের চেষ্টা অনবরত চালানো হচ্ছে।”

বিক্রম চাঁদের মাটিতে পালকের মতো নেমে আসবে-এটাই ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার পরিকল্পনা। কিন্তু, বাস্তবে তা যে হয়নি তা শিবনের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে।

মহাকাশ গবেষকদের একাংশের ধারণা, পালকের মতো অবতরণ না হলে, অক্ষত থাকবে না বিক্রম। তার ফলে বিপদের সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ, চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ ক্ষতি হতে পারে বিক্রম ও তার পেটে থাকা প্রজ্ঞানের।

শুক্রবার চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বিক্রমের সঙ্গে ইসরোর কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ দিন অরবিটারের পাঠানো থার্মাল ইমেজ ফের আশার আলো দেখিয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ

‘চাঁদের পিঠে আছড়ে পড়েছে বিক্রম’

আপডেট সময়: ০৩:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯