ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে যাত্রী অসুস্থ, বিমানবন্দরে নামার পরই মৃত্যু

  • আপডেট সময়: ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ১১৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: কলকাতার উদ্দেশ্যে বিমান উড্ডয়নের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তার শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই বিমানটিকে আবার ফিরিয়ে নেয়া হয়। কিন্তু বিমানবন্দরে নামার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যাত্রী। খবর এনডিটিভির।

রোববার ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বর-কলকাতা স্পাইসজেটের একটি বিমানে।

এনডিটিভি জানায়, রোববার ভুবনেশ্বর-কলকাতা স্পাইসজেটের বিমানে যাত্রার সময় অসুস্থ হয়ে পড়েন ৪৮ বছর বয়সী অশোক কুমার শর্মা নামে এক যাত্রী। তার শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই বিমানটিকে ভুবনেশ্বর বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

স্পাইসজেটের কর্মকর্তারা জানান, তড়িঘড়ি করে ওই যাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রথ তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

এনডিটিভি আরও জানায়, বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইসজেটের বিমান-৬২৩ ফ্লাইটি সকাল ১১টা ১৫ মিনিটে নামিয়ে আনা হয়। এরপরেই অসুস্থ যাত্রীকে প্রথমে বিমানবন্দরের চিকিৎসা কেন্দ্রে এবং পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাগেরহাটে, কাটাখালীতে ডা. শফিকুর রহমানের বক্তব্য

মাঝ আকাশে যাত্রী অসুস্থ, বিমানবন্দরে নামার পরই মৃত্যু

আপডেট সময়: ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯