ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা করলো বাবা, অতঃপর….

  • আপডেট সময়: ০৭:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • ১৯৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূ ও তার ৫ বছরের কন্যাশিশুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ছেলে গুরুতর আহত হয়।

পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে নিহতের স্বামী শহিদুল ইসলাম স্ত্রী ও সন্তানদের অস্ত্র দিয়ে আঘাত করে।

রোববার সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বছর বয়সি মেয়ে আফরিন আক্তার মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন ১২ বছর বয়সি ছেলে আলামিন। গৃহবধূ মর্জিনা বেগমের (৩০) লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর চিনিরচড়া গ্রামে বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বামী স্থানীয় বাজারে যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে গৃহবধূ ও তার দুই শিশুসন্তানকে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে গৃহবধূকে মৃত অবস্থায় দেখতে পান। পরে আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে ঘাতক স্বামী শহিদুল ইসলামকে পুলিশ আটক করে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাজ আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে স্বামী শহিদুল ইসলাম নিজের স্ত্রী ও সন্তানদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রোববার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিং করবেন।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

ঘরে ঢুকে স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা করলো বাবা, অতঃপর….

আপডেট সময়: ০৭:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪