ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭১ বছর পর সূর্যের কাছে আসছে এই ধূমকেতু, দেখা যাবে বাংলাদেশ থেকেও

  • আপডেট সময়: ১১:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রায় ৭১ বছর পর সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে ধূমকেতু 12P/Pons-ব্রুকস। আগামী ২১ এপ্রিল দেখা যাবে বহুল কাঙ্ক্ষিত এ ধূমকেতু। যা বাংলাদেশ থেকেও দেখার সুযোগ মিলবে। বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। যা উন্মুক্ত রাখা হয়েছে।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ধূমকেতু ডেভিলের গতিপথ
বলা হয়, ধূমকেতুটি আগামী ২১ এপ্রিল সূর্যাস্তের সময় থেকে ঘণ্টাখানেক আকাশে অবস্থান করবে। ওই দিন সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহীর পদ্মাপাড়ের টি-বাঁধে ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগ্রহী সবার জন্য ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পটি উন্মুক্ত থাকবে। এর পাশাপাশি বৃহস্পতি গ্রহ এবং চাঁদ দেখার আয়োজনও থাকবে।

আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে পর্যবেক্ষণ ক্যাম্পটি পরিচালিত হবে বলেও এতে জানানো হয়।

একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, জ্যোতির্বিজ্ঞানী ধূমকেতুটি ধূমকেতু 12P/Pons-ব্রুকসের নাম দিয়েছেন ‘ডেভিল কমেট’ বা ‘শিংওয়ালা ধূমকেতু’। কারণ, সূর্যের কাছাকাছি ধূমকেতুটি দেখতে কিছুটা শিংয়ের মতো হয়।

ট্যাগ
জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

৭১ বছর পর সূর্যের কাছে আসছে এই ধূমকেতু, দেখা যাবে বাংলাদেশ থেকেও

আপডেট সময়: ১১:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪