ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন উৎসবে ‘মেড ইন বাংলাদেশ’

  • আপডেট সময়: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ১৬৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ ছবিটি সম্প্রতি দেখানো হয়েছে টরন্টো চলচ্চিত্র উৎসবে। এবার ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের (বিএফআই) সহযোগিতায় আগামী ২ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এই উৎসব। জানা গেছে, উৎসবে ডিবেট বিভাগে দেখানো হবে ‘মেড ইন বাংলাদেশ’ ছবিটি। এই বিভাগে আরও আছে ফ্রাঁসোয়া ওজু, অ্যালেক্স গিবনি, টেরেন্স মালিক, আগনেস্কা হল্যান্ড, সিরো গুয়েরাসহ কয়েকজন উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্র।

লন্ডন চলচ্চিত্র উৎসবের পরিচালক ট্রিসিয়া টাটল উৎসব-ক্যাটালগের ভূমিকায় বিশেষভাবে উল্লেখ করেছেন ‘মেড ইন বাংলাদেশ’ ছবির কথা। বিএফআইয়ের জেম্মা দেশাই ‘মেড ইন বাংলাদেশ’ ছবিকে নারী সংহতির সম্ভাবনা, সীমাবদ্ধতা ও ইচ্ছার সূক্ষ্ম ও প্রাঞ্জল প্রতিকৃতি হিসেবে উল্লেখ করেছেন।

১৯৫৩ সাল থেকে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিপুলসংখ্যক চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ব্যক্তিত্ব ও তারকাদের উপস্থিতিতে বেশ জাঁকজমকপূর্ণ হয় এই উৎসব।

রুবাইয়াত হোসেনের প্রথম ছবি ‘মেহেরজান’ আর দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। ‘মেড ইন বাংলাদেশ’ তাঁর তৃতীয় ছবি। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে, তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম আর সাফল্যের গল্প বলা হয়েছে এই ছবিতে। অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবী মায়া, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

‘মেড ইন বাংলাদেশ’ ছবির প্রযোজক ফ্রাঁসোয়া দ্য’আক্তেমেয়ার (ফ্রান্স) ও আশিক মোস্তফা (বাংলাদেশ) এবং যৌথ প্রযোজক পিটার হিল্ডাল (ডেনমার্ক), পেদ্রো বোর্হেস (পর্তুগাল) ও আদনান ইমতিয়াজ আহমেদ (বাংলাদেশ)।

লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস’-এ চিত্রনাট্যের জন্য রুবাইয়াত হোসেন জিতে নেন আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার। এ ছাড়া ছবিটি নির্মাণের জন্য পেয়েছেন ফ্রান্স সরকারের সিএনসি ফান্ড, নরওয়ে সরকারের সোরফন্ড প্লাস, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরিমাজ ফান্ড, ডেনমার্কের ডেনিশ ফিল্ম ইনস্টিটিউট ফান্ড ও টোরিনো ফিল্ম ল্যাবের অডিয়েন্স ডিজাইন ফান্ড।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

লন্ডন উৎসবে ‘মেড ইন বাংলাদেশ’

আপডেট সময়: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯