ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপা মহাসচিব চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকা প্রার্থীর আপিল

  • আপডেট সময়: ০২:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ১৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান। শুক্রবার নির্বাচন ভবনে নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন তিনি।

নাসিরুল ইসলাম খান অভিযোগ করেন, ‘রুপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণ খেলাপী হিসাবে আছেন। অতএব তিনি কীভাবে এমপি মনোয়নের জন্য আবেদন করতে পারেন। তার মনোয়ন আইন মোতাবেক বাতিল যোগ্য। তিনি বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছে। জরুরি ভিত্তিতে এর তদন্ত হওয়া দরকার বলেও উল্লেখ করেন নাসিরুল ইসলাম।’

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

জাপা মহাসচিব চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকা প্রার্থীর আপিল

আপডেট সময়: ০২:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩