ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত হয়েই নৌকার প্রার্থী বিএনপি নেতা শাহজাহান ওমর

  • আপডেট সময়: ০৮:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, বিএনপি নেতা শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে, নাশকতার একটি মামলায় বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের শাহজাহান ওমরকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এরপরই গুঞ্জন ওঠে তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গত ৪ নভেম্বর শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর আসামি পক্ষ জামিন আবেদন করলে গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। সে সময় ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

কারামুক্ত হয়েই নৌকার প্রার্থী বিএনপি নেতা শাহজাহান ওমর

আপডেট সময়: ০৮:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩