ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৪ আসনে হিরো আলমের প্রতীক ডাব

  • আপডেট সময়: ০৬:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ১১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরের পর আঞ্চলিক নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দেয়া হয়।

এর আগে, বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হিরো আলম। হিরো আলমের পক্ষে তার সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র জমাদানের পরে হিরো আলম বলেন, চেষ্টা ছিল আরও দুইটি আসন থেকে নির্বাচন করার। কিন্তু দুবাই সফরের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। আজ সকালে সেখান থেকে ফিরেই বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম সম্পূর্ণ করি। এবার আমার দলের মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠে ঘাটে চষে বেড়াতে চাই।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

বগুড়া-৪ আসনে হিরো আলমের প্রতীক ডাব

আপডেট সময়: ০৬:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩