ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়ার উপদেষ্টা ঢালী রিমান্ডে

  • আপডেট সময়: ০৬:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১০৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরি এ আদেশ দেন।

এর আগে, এদিন ঢালীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানা এলাকায় পরিস্তান পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। এরপর মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে ঢালীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, আতাউর রহমান ঢালী মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

বেগম জিয়ার উপদেষ্টা ঢালী রিমান্ডে

আপডেট সময়: ০৬:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩