ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণমিছিল নিয়ে ইসি অভিমুখে ইসলামী আন্দোলন

  • আপডেট সময়: ০৬:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:একতরফা তফশিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে গণমিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৩টা ৩৫ মিনিটে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এই গণমিছিল শুরু হয়। এর আগে বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হন দলটির নেতাকর্মীরা। এরপর সেখান থেকে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল শুরু করেন তারা।

এই গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এর আগে গত রোববার রাজধানীর পুরানা পল্টনস্থ নোয়াখালী টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

ওইদিন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছিলেন, নির্বাচন কমিশন একতরফা তফশিল ঘোষণা করতে চাইলে তফশিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে, তফশিল ঘোষণার পরের দিন সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন, জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে আগামী ২০ নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

গণমিছিল নিয়ে ইসি অভিমুখে ইসলামী আন্দোলন

আপডেট সময়: ০৬:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩