ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ অক্টোবরের পর প্রথমবারের মতো নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

  • আপডেট সময়: ১০:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর প্রথমবারের মত নয়াপল্টন এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

১ দফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে রোববার দুপুর ১২ টায় বিজয় নগর মোড় থেকে হোটেল ৭১ পর্যন্ত এই মিছিল হয়। মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

মিছিল শেষে হোটেল ৭১ এর সামনে কিছুক্ষন অবরোধের সমর্থনে অবস্থান নেন নেতাকর্মীরা। অবস্থান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন শ্যামল।

তিনি বলেন, দেশবাসীকে অবরোধ পালনের আহ্বান জানাই। রাষ্ট্র মেরামত করতে গিয়ে সাময়িক অসুবিধা হচ্ছে। কিন্তু বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এই অবরোধ আপনারা পালন করবেন। সামনে গণতন্ত্রের বিজয় উদযাপন করতে আপনারা রাজপথে নেমে আসবেন।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্যামল মালুম, মারুফ ইলাহি রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, নুর আলম ভুঁইয়া ইমনসহ ঢাকার বিভিন্ন কলেজ ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

২৮ অক্টোবরের পর প্রথমবারের মতো নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

আপডেট সময়: ১০:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩