ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে নয়: তথ্যমন্ত্রী

  • আপডেট সময়: ০৭:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ১৭৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে; কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষ্যে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর। সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপের প্রশ্নই নেই। বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য।’

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।’

বিএনপি-জামায়াতের তাণ্ডবের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যে সাংবাদিকদের পিটিয়েছে তারা বেশিরভাগই তাদের নিউজ কাভার করত। তারাও রক্ষা পায়নি।’

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে নয়: তথ্যমন্ত্রী

আপডেট সময়: ০৭:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩