ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিকড় পরিবহনের চলন্ত বাসে আগুন

  • আপডেট সময়: ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১৩৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি-জামায়তের হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেননি বলে জানা গেছে।

উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম বলেন, বাসটি রানিং থাকা অবস্থায় আগুর জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই আগুন লেগে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

শিকড় পরিবহনের চলন্ত বাসে আগুন

আপডেট সময়: ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩