ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

  • আপডেট সময়: ০৪:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ১৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুরে নয়াপল্টনে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ শুরু করে বিএনপি।

সমাবেশে আগত নেতাকর্মীদের ঢলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এছাড়া মতিঝিল, আরামবাগ, কমলাপুর, কাকরাইল, ফকিরাপুল, শান্তিগর থেকে মালিবাগ পর্যন্ত চলে যায় নেতাকর্মীদের জনস্রোত।

অন্যদিকে, মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট সময়: ০৪:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩