ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে পরাজিত না করে কেউ ক্ষান্ত হবে না: মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৭:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১৪৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখে বলেছেন, সাজা দিয়ে আমাদের কি রুখে দেওয়া যাবে?’ তখন নেতাকর্মীরা বলেন, ‘না’। তখন মহাসচিব বলেন, ‘একেকটা সাজায় একেকটা নেতা বের হয়ে আসছে। বিএনপি একটি ফিনিক্স পাখির মতো। এই সরকারকে পরাজিত না করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে কেউ ক্ষান্ত হবে না’।

সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার দেশের বাইরে সুচিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিল। কিন্তু এখন প্রধানমন্ত্রী বলেছেন, তার হাতে কিছু নেই! আদালতের কথা বলেন। বেগম খালেদা জিয়ার কিছু হলে এ দেশের মানুষ এই ফ্যাসিস্টদের কাউকে ছাড়বে না। এই আওয়ামী এখন কোন রাজনৈতিক দল নয়, তারা ফ্যাসিস্ট। এরা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। এরা আর মানুষের দল নয়’।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী,

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের নেতা নাছির উদ্দিন নাছির প্রমুখ।

সমাবেশ উপলক্ষে দুপুরের আগে থেকেই রাজধানীসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্লেকার্ড ও নিজ সংগঠনের ব্যানার নিয়ে সমবেত হতে থাকেন।

সমাবেশেকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তাটি বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

সরকারকে পরাজিত না করে কেউ ক্ষান্ত হবে না: মির্জা ফখরুল

আপডেট সময়: ০৭:৫০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩