ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ট্রাক্টর চাপায় দুই স্কুলছাত্র নিহত

  • আপডেট সময়: ০৪:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ১৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বীরগঞ্জ-পাকেরহাট আঞ্চলিক সড়কের বীরগঞ্জে বালুবাহী ট্রাক্টরের চাপায় মো. মারুফ (১৬) এবং মো. রানা (১৫) নামে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে বীরগঞ্জ-পাকেরহাট সড়কের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউপি’র বেলতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহতরা মো. মারুফ বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে এবং মো. রানা (১৫) একই এলাকার পাল্টাপুর গ্রামের মো. আনোরুল ইসলামের ছেলে। দু’জনেই সনকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা নুর ইসলাম নুরু জানান, সোমবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মো. মারুফ এবং মো. রানাসহ দুই বন্ধু আত্রাই নদীর জয়ন্তীয়া ঘাটে গোসল করার জন্য যাচ্ছিল। পথে বেলতলী বাজার সংলগ্ন এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর তাদের উপর তুলে দিলে গুরুতর আহত হয় তারা। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা জানান, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বীরগঞ্জে ট্রাক্টর চাপায় দুই স্কুলছাত্র নিহত

আপডেট সময়: ০৪:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯