ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র মঞ্চের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময়: ০৩:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সরকার পতনের একদফা দাবিতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এরমধ্যে রাজধানী কেন্দ্রিক সমাবেশ ও পদযাত্রা রয়েছে। একই দাবিতে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভাও করবে তারা।

সোমবার দুপুরে রাজধানী পুরানা পল্টন দারুস সালাম বিল্ডিংয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

কর্মসূচিগুলো: মঙ্গলবার সকাল ১১টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা, ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় কাওরান বাজারে পেট্রোবাংলার সামনে সমাবেশ-পদযাত্রা, ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ-পদযাত্রা এবং ২৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সমাবেশ এবং পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ।

এছাড়া আগামী ৩ অক্টোবর পর্যন্ত গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির তারিখ ও স্থান পরবর্তীতে জানানো বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সহ সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

গণতন্ত্র মঞ্চের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময়: ০৩:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩