ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এখনই সংসদ ভেঙে দিন, ইসি বিলুপ্ত করুন: ফখরুল

  • আপডেট সময়: ১০:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ— এখনই এই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।

শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি— এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। সরকার বলছে, তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবারও সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি— এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের বিচারব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আদালতে গেলে বিরোধী দলের নেতাকর্মীদের জামিন দেওয়া হয় না। এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি, তা হলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই— আমাদের একদফা দাবি যদি মেনে না নেওয়া হয়, তা হলে লাখ লাখ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

এখনই সংসদ ভেঙে দিন, ইসি বিলুপ্ত করুন: ফখরুল

আপডেট সময়: ১০:০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩