ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের মামলা প্রত্যাহারে ফখরুলের বিবৃতি

  • আপডেট সময়: ১১:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সব মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান মির্জা ফখরুল।

বিবৃতিতে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নিচ আচরণ করেছিল।

তিনি আরও বলেন, উনার (ড. মুহাম্মদ ইউনূস) বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। উনাকে যারা ছোট করতে চান, অপমানিত করতে চান তারা আরেকবার জন্ম নিলেও উনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এ অনিবার্য সত্যটা মেনে নিয়ে ইউনূসকে হেনস্তা করা বন্ধ করুন।

এসময় মামলাবাজি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

ড. ইউনূসের মামলা প্রত্যাহারে ফখরুলের বিবৃতি

আপডেট সময়: ১১:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩