ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করুক হিন্দু পুরুষরা’

  • আপডেট সময়: ০৪:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ৩৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:হিন্দু পুরুষদের উচিত মুসলিম মহিলাদের গণধর্ষণ করা। ফেসবুক পোস্টে এ কথা বলেছেন বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী। এই মন্তব্যের পর তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌড় ফেসবুক পোস্টে লেখেন, ‘মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইয়েদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত। এরপর সবাইকে দেখানোর জন্য তাদের বাজারের মাঝখানে ঝুলিয়ে দেওয়া উচিত।’

এখানেই না-থেমে তিনি আরও বলেন, মুসলিম মা ও বোনেদের উচিত নিজেদের সম্ভ্রম লুঠ করতে দেওয়া। কারণ দেশকে রক্ষা করতে এ ছাড়া আর অন্য কোনও উপায় নেই।

ফেসবুকে এই পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায়। নেত্রীর তুমুল সমালোচনায় মুখর হয় নেটিজেন। প্রবল চাপের মুখে তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী বিজয় রাহাতকর গৌড়ের টুইটের জবাবে বলেছেন, এ ধরনের মন্তব্য কোনওভাবেই সহ্য করা হবে না।

২৭ জুন নিজের সেই পোস্ট ডিলিট করে দেন সুনীতা। সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

‘মুসলিম মেয়েদের প্রকাশ্যে গণধর্ষণ করুক হিন্দু পুরুষরা’

আপডেট সময়: ০৪:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯