ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে ভয়ঙ্কর বিষফোঁড়া : কাদের

  • আপডেট সময়: ০৭:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের রাজনীতিতে বিএনপিকে ভয়ঙ্কর বিষফোঁড়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলছেন ‘আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে।’ গুগলি তো করেছেন, বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

আজ শনিবার বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তাদের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিকে ক্রিকেটের গুগলি বলের সঙ্গে তুলনা করেন। তার মতে বিএনপির গুগলিতে ‘বোল্ড আউট’ হয়ে গেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে ভয়ঙ্কর বিষফোঁড়া। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে।

কারণ এসবের মূল হোতা বিএনপি। জাতীয় যত রক্তাক্ত ট্রাজেডি, তার মূলে রয়েছে জিয়া পরিবার। পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টারমাইন্ড জিয়াউর রহমান।

৩ নভেম্বরের হোতাও তিনি। একুশে অগাস্টের মাস্টারমাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

এর আগে সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকজন নেতা বনানী করবস্থানে যান।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

দেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে ভয়ঙ্কর বিষফোঁড়া : কাদের

আপডেট সময়: ০৭:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩