ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাল ঢাকার সব প্রবেশ পথে অবস্থানের ঘোষণা

  • আপডেট সময়: ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোট।

আজ শুক্রবার বিকেলে এক দফা দাবিতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় দলের চেয়ারম্যান এহসান হুদা জানান, আগামীকাল ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে। আজ বেলা সোয়া দুইটার দিকে মহাসমাবেশটি শুরু হয়। মহাসমাবেশের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।

মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

কাল ঢাকার সব প্রবেশ পথে অবস্থানের ঘোষণা

আপডেট সময়: ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩