ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করেন না : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময়: ০৬:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • ৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করেন না। কারণ, বাঙালিরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত না করে মাথা উঁচু করে চলবে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে বৈদেশিক চাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্বই আমাদের দরকার। কোনো নতজানু নেতৃত্ব যদি আসে তারা ব্যক্তি, পরিবার বা একটি গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য কাজ করে। যা বিএনপি-জামায়াত অতীতে করে এসেছে। তাই আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদের আর চাইবে না। জনগণ অতীতেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতেও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।’

বিএনপির সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেই আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনও সফল হয় না। বিএনপি সব সময় ঈদের পর আন্দোলনের ডাক দেয়। তাই তারা শুধু এমন হাঁকডাকেই সীমাবদ্ধতা থাকে।’

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করেন না : শিক্ষামন্ত্রী

আপডেট সময়: ০৬:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩