ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত পুলিশ সুপার লাবনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: ০৬:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • ১৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুটিতে মাগুরায় গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

লাবনী আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার কাদের পাড়া ইউনিয়নের পরালিদহ গ্রামের শফিকুল আজমের মেয়ে। তিনি খুলনা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন।

লাবনী আক্তারের বাবা শফিকুল আজম গণমাধ্যমকে জানান, ১৭ জুলাই এক সপ্তাহের ছুটিতে লাবনী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের বাড়িতে এসে সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের সারঙ্গ দিয়া গ্রামে নানাবাড়িতে ছিল।

লাবনীর বাবা আরও দাবি করেন, বুধবার গভীর রাতে লাবনী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সকালে ডাকাডাকির পরও দরজা খোলেনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে লাবনীর কলহ চলে আসছিল। স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

অতিরিক্ত পুলিশ সুপার লাবনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৬:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২