ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার নামে গরু কোরবানি দেবেন কৃষক আবেদ

  • আপডেট সময়: ০৫:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
  • ১৫৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গরু কোরবানি করবেন কৃষক আবেদ আলী শেখ। কৃষক আবেদ আলীর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়ায়।

আগামী সোমবার (১২ আগস্ট) ঈদের দিন তিনি এ কোরবানি দেবেন।

কৃষক আবেদ জানান, ২০০৮ সালে শেখ হাসিনার দেয়া প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে ২০ হাজার টাকা লোন নেন তিনি। সেই টাকা থেকে তিনি ১৭ হাজার ১০০ টাকা দিয়ে একটি গাভী ক্রয় করেন। তখনই তিনি নিয়ত করেন, গাভীটি থেকে পাঁচটি বাছুর হলে গাভীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দেবেন। সেই নিয়ত রক্ষার্থেই পাঁচটি বাছুর হওয়ার পর কোরবানি দিচ্ছেন তিনি।

সরকারের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা পাওয়ার আশায় এ কোরবানি করছেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সরকারের কাছে চাওয়া-পাওয়ার কিছুই নেই। শুধু চাই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনা তারই কন্যা হিসেবে যেন তা বাস্তবায়ন করতে পারেন। শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন তা যেন বাস্তবায়ন হয়।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

শেখ হাসিনার নামে গরু কোরবানি দেবেন কৃষক আবেদ

আপডেট সময়: ০৫:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯