ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে পটলের কেজি ১৬০ টাকা

  • আপডেট সময়: ১০:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ৪০৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: দিনাজপুরের হিলিতে মৌসুম শুরু হওয়ার আগে থেকেই বাজারে উঠতে শুরু করেছে পটল। আর প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় বেশিরভাগ ক্রেতাই পটল কিনতে পারছেন না।

বিক্রেতারা জানান, গত এক সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা কমেছে দাম। মঙ্গলবার হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের পটল বিক্রেতা সোহেল রানা জানান, কাঁচা সবজির দাম অনেকটাই বেশি। তবে পটলের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা। পাইকারি বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার হিলির খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতা অনেক কম।

হিলি বাজারে সবজি কিনতে আসা মাসুদ রানা জানান, কয়েক দিন আগে টিভিতে দেখলাম, ঢাকার বাজারে পটল উঠেছে। সেই থেকেই কেনার ইচ্ছা ছিল। আজ বাজার করতে এসে দেখি বাজারে অসময়ের পটল বিক্রি হচ্ছে। তবে স্বাদ নিতে সামান্য পরিমাণে কিনলেও দাম অনেক বেশি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

হিলিতে পটলের কেজি ১৬০ টাকা

আপডেট সময়: ১০:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২