ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহের শুরুতে বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে শীত

  • আপডেট সময়: ০৭:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • ২১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: দিনাজপুরের হাকিমপুরে গত দুদিন ধরে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকলেও সকাল ১০টার দিকে রোদের দেখা মিলেছে।

বৃহস্পতিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। শুক্রবার সকালে সূর্য ওঠার কারণে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। কাজে ফিরছেন মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৯ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

তিনি আরও জানান, মৃদু শৈত্যপ্রবাহ দুরীভূত হয়েছে। আগামী দুদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

তবে আগামী সপ্তাহের ২৩ ও ২৪ জানুয়ারি দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় শীতের মাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

সপ্তাহের শুরুতে বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে শীত

আপডেট সময়: ০৭:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২