ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার

  • আপডেট সময়: ০৭:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ২০০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাতে যৌন হয়রানির অভিযোগ এনে ভুক্তভোগী এক ছাত্রীর বাবা বাদী হয়ে ননী গোপালের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বিভিন্ন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন এবং শ্লীলতাহানি করেছেন। শুধু এই শিক্ষার্থী নয়, আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও একই আচরণ করেছেন প্রধান শিক্ষক।

এর আগে একই অভিযোগে গত ১১ জানুয়ারি পঞ্চম শ্রেণির অপর এক শিক্ষার্থীর অভিভাবক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে ননী গোপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

মোরেলগঞ্জ থানার ওসি তুহিন মন্ডল বলেন, এক শিক্ষার্থীর বাবার করা মামলায় আমরা ঐ শিক্ষককে গ্রেফতার করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট সময়: ০৭:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২