ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলার আসামি হয়েও চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট সময়: ০৯:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • ২৮৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোসাব্বির হোসেন এখন কারাগারে। তিনি ব্যবসায়ী রোকন সরদার হত্যা মামলার আসামি।

জানা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় রোববার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে বিচারক ফেরদৌস ওয়াহিদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তবর্তী জামিন নিয়ে নির্বাচনে অংশ নেন।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী সাবেক পিপি শফিকুল ইসলাম শফি জানান, এ বছরে উচ্চ আদালত থেকে মোসাব্বির হোসেন আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ১৭ জুন বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই খোকন সরদার বাদী হয়ে মোসাব্বির হোসেনসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ৭ ঘন্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার জামাত ইসলামের বিক্ষোভ

হত্যা মামলার আসামি হয়েও চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময়: ০৯:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১