ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের দুদকে তলব, প্রতিবাদে বিক্ষোভ!

  • আপডেট সময়: ১২:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯
  • ১৮৪ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস:দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে দুই সাংবাদিককে প্রকাশিত সংবাদের বিষয়ে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন সাংবাদিকরা।

বুধবার (২৬ জুন) সকালে দুদক কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ শুরু করেন।

রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থা নিয়ে ঢাকায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রায় শতাধিক সংবাদকর্মী বিক্ষোভ করছেন। অঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি থেকে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান করা হয়।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম বলেন, এটা কোনো চিঠির ভাষা হতে পারে না। তারা (দুদক) সাংবাদিকদের কাছ থেকে অনুসন্ধানের বিষয়ে সহযোগিতা চাইতে পারতো। কিন্তু তারা যে ভাষায় চিঠি দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। এ চিঠির জন্য তাদেরকে (দুদক) ক্ষমা চাইতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরান হোসেন সুমনকে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিতে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ জুন) সংস্থাটির পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের আজ (২৬ জুন, বুধবার) সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

দুদকের দুটি চিঠিতেই অভিযোগের সংক্ষিপ্ত বিবরণী হিসেবে উল্লেখ করা হয়, দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আপনার সাক্ষ্যগ্রহণ ও শ্রবণ একান্ত প্রয়োজন।

আরও বলা হয়, উল্লিখিত অভিযোগের বিষয়ে আগামী ২৬/০৬/২০১৯ খ্রি. তারিখ ১০.৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

সাংবাদিকদের দুদকে তলব, প্রতিবাদে বিক্ষোভ!

আপডেট সময়: ১২:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯