ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

  • আপডেট সময়: ১২:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯
  • ২১৫ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস:স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে।

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

ডিআইজি মিজানুর রহমানের বরখাস্তের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার তিন কোটি ৭ লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানসহ আরো ৩ জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বাকি আসামিরা হলেন, মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মো. মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। এ মামলার পরপরই আসামিরা গা ঢাকা দিয়েছেন।

২০১৮ সালের ৩ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানকে প্রথম জিজ্ঞাসাবাদ করে দুদক।

প্রথমে ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। পরবর্তীতে এই তদন্তের দায়িত্ব পান এনামুল। পরে গত ১২ জুন অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ পান দুদকের আরেক পরিচালক মো. মঞ্জুর মোরশেদ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

ডিআইজি মিজান সাময়িক বরখাস্ত

আপডেট সময়: ১২:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯