ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুলকে গ্রেপ্তার : বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা

  • আপডেট সময়: ০৯:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ১৯৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এ সময় হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করে দিলে পুলিশের ওপর হামলা চালিয়েছেন তারা। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে বাগেরহাটের মোল্লাহাটে এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বাহারুল। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের অনুসারী উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল মোড়ে জড়ো হন। হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে তারা মিছিলের প্রস্তুতি নেন। খবর পেয়ে থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেন। সেখানে তাদের একত্র হওয়ার কারণ জানতে চায় পুলিশ। এ সময় তাদের সরিয়ে দিলে হেফাজতের কর্মী-সমর্থকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. শাফিন মাহমুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা এখানে একটি মিছিল করার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে যায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ছত্রভঙ্গ করে। সে সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।’ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

মামুনুলকে গ্রেপ্তার : বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা

আপডেট সময়: ০৯:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১