ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন ১ সেপ্টেম্বর শুরু

  • আপডেট সময়: ০৯:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • ১৮৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। অনলাইনে এ কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

এছাড়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) অনলাইন আবেদন গ্রহণের তারিখ ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের আবেদন ফরম ১০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি করা শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৪ অক্টোবর।

একই অথবা দু’টি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

যথাসময়ে দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions প্রকাশ করা হবে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, স্কুল অব আন্ডার গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটিসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন ১ সেপ্টেম্বর শুরু

আপডেট সময়: ০৯:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯